
জুলফিকার আলী জুয়েল :
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাজী মোহাম্মদ নোয়াব আলী। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১১৫ বছর।
আজ সকাল ১১টায় কোনাবাড়ী বাইমাইল কাশিম কটন মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়রা জানান, হাজী মোহাম্মদ নোয়াব আলী ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। এলাকায় শিক্ষা, সামাজিক উন্নয়ন ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন তিনি।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
হাজী মোহাম্মদ নোয়াব আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

