
মোঃ আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি :
গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন কায়সার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
গাজীপুরের রাজপথ এখন মুখরিত তার সমর্থকদের স্লোগানে—আফজাল হোসেন কায়সার ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।এ স্লোগানে অলিগলি, জনপথ, ১৩ থেকে ৩৩ নং ওয়ার্ডের বাজার-ঘাট বাড়িয়া ইউনিয়ন ভরে উঠেছে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে আফজাল হোসেন কায়সার বলেন—খালেদা-তারেকের নেতৃত্বেই আগামীর স্বপ্ন বাস্তবায়িত হবে,গাজীপুরসহ সারা দেশে আজ পরিবর্তনের সুবাতাস বইছে, জনগণ তাদের মৌলিক অধিকার ফেরত চাইছে।
বিএনপির ঘোষিত ৩১ দফাকে আগামী বাংলাদেশের পথনকশা আখ্যায়িত করে তিনি আরও বলেন—অবাধ নির্বাচন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা, কৃষক-শ্রমিক-প্রবাসীদের অধিকার রক্ষা এবং মানবাধিকার ফিরিয়ে আনার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন—বেগম খালেদা জিয়া আজও গণতন্ত্রের প্রতীক হয়ে লড়ছেন। আর তারেক রহমান আধুনিক শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির মাধ্যমে একবিংশ শতাব্দীর বাংলাদেশ গড়তে প্রস্তুত।
গাজীপুর ২ আসনের স্থানীয় ভোটারদের অনেকে মনে করছেন-আফজাল হোসেন কায়সার শুধু একজন নেতা নন, তিনি গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে অনেক উন্নয়ন কাজ করেছেন, তিনি সন্ত্রাস,চাঁদাবাজ,মাদকের বিরুদ্ধে লড়েছেন-তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বপ্নের প্রতীক তিনি।

