
মোঃ আবুু সালেক ভুইয়া :
বাংলাদেশ কমিউন্স্টি পার্টি (সিপিবি) গাজীপুর জেলার দ্বাদশ সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গাজীপুরের প্রানকেন্দ্র ও বিরটিসি চত্তর শিবাবাড়ি মোড়ে বেলা ১১টায়।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি খ্যাতিয়মান অর্থনীতিবিদ কমরেড এম এম আকাশ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাজীপুর জেলা কমিটির সভাপতি কমরেড জয়নাল আবেদিন খাঁনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা কমরেড জালাল হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক খ্যাতিয়মান শ্রমিক নেতা কমরেড কাজী রুহুল আমীন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড মানবেন্দ্র দেব, বাংলাদেশের সমাজত্রান্ত্রিক দল বাসদ এর গাজীপুর জেলা কমিটির আহব্বায়ক এ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সম্মেলন প্রস্ততি কমিটির চেয়ারম্যান ডা. রতীশ কুমার দেবনাথ,এসময় উপস্থিত ছিলেন কমরেড দুলাল শিকদার, শ্রমিক নেতা কমরেড জিয়াউল কবীর খোকন, শ্রমিক নেতা কমরেড আমিনুল ইসলাম, এনামুল হক মনি।
উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত, কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাজীপুর জেলা শাখ সংসদের শিল্পীবৃন্দু। শহরের শিববাড়ি মোড় হতে জেলা পরিষদ পর্যন্ত সদর রাস্তায় বর্ণঢ্য র্যালী করে সম্মেলনের প্রথম পর্ব সমাপ্ত ঘোষনা ঘোষনা করা হয়।

