
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ আগষ্ট সকাল ১০টায় উমার ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান মোঃ আবু জাফর সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোছাঃ জেসমিন আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক মোঃ পজিদুর রহমান ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর অন্যান্য উন্নয়ন কর্মীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,” আপনারা একটি ভাল পরিকল্পনা করবেন যা দেখে পাশ্ববর্তীরা উৎসাহিত হয়।”
ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রনব কুমার ক্যাপাসিটি বিল্ডিং কো অর্ডিনেটর বলেন, এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে। উক্ত সভার সভাপতি উমার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু জাফর সিদ্দিকী পরিচ্ছন্ন, উন্নত, সবুজ, সুপেয় পানি, শিক্ষিত, বাল্যবিবাহ ও মাদক মুক্ত উমার ইউনিয়ন গড়ার প্রত্যয়ে তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের আয় সীমিত ও বাজেট সীমিত হওয়ায় আমরা সকল চাহিদা পুরন করতে পারিনা, কারন আমাদের কোন পরিকল্পনা নাই।
এ বিষয়ে তিনি আরও বলেন, পরিবারে যেমন পরিকল্পনা করি ঠিক তেমন এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা।
উমার ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের সহায়তায় ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি রূপকল্প ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

