
সাইমন :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন স্পষ্ট করে বলেছেন, কোনো ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে ওই কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিল করা হবে। তিনি বলেন, নির্বাচনে অনিয়ম রোধে নির্বাচন কমিশন (ইসি) কঠোর অবস্থানে রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় সিইসি এ কথা জানান।
তিনি বলেন, “নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যে আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। তার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।”
পদায়ন প্রসঙ্গে তিনি জানান, জেলা প্রশাসক (ডিসি) বা পুলিশ সুপার (এসপি) যারা এর আগে অনিয়মে জড়িত ছিলেন, তাদের দায়িত্বে রাখা হবে না। “যারা বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন ভঙ্গ হবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস এখন ভুলে যেতে হবে।” — বলেন নাসির উদ্দিন।
আনুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে সিইসি বলেন, “সংবিধানে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। তাই এর বাইরে আমরা যেতে পারি না। রাজনৈতিক দলগুলো এ নিয়ে আলোচনা করছে, তবে কমিশন এর মধ্যে ঢুকতে চায় না।”
এসময় তিনি আরও বলেন, বর্তমানে বিচারাধীন মামলার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। “বিচারে কী হয় সেটাই দেখা যাক।

