
নাজমুল আলম মুন্না-সাতক্ষীরা :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ২ কেজি ভারতীয় গাঁজা এবং প্রায় সাড়ে বারো লক্ষ টাকার অন্যান্য ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ জুলাই মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি)গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কামার বাইসা গ্রামের আলানীর খাল নামক স্থান হতে ১ জন আসামীসহ ২ কেজি ভারতীয় গাঁজা, হিজলদী বিওপির আভিযানি দল কলারোয়া থানাধীন কুলবাগান এলাকায় নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হত ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল কলারোয়া থানধীন বোয়ালিয়া নামক স্থান হত ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঘোনা বিওপি’র বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন দাঁতভাঙ্গা নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ১ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা থানধীন ছয়ঘরিয়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানধীন গাজীপুর নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানধীন কেড়াগাছি খালমুখ নামক স্থান হতে ১লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটককৃত মালামালের সর্বমোট ১২ লক্ষ ১৫ হাজার টাকা।

