
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৯ টায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠে ৩ হাজার ৯১ টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৩০ হাজার ৮১০ কেজি ভিজিএফ’র চাল বিতরণ করেন পৌর প্রশাসক ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার।
বিতরণ কালে ধামইরহাট উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, পৌর স্যানিটারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বিতরণ কাল উপস্থিত ছিলেন।

