বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’এর ড্র অনুষ্ঠিত
মোঃ সুমন হোসেন,ক্রাইম রিপোর্টারঃ
বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে রেমিট্যান্স উৎসব ২০২৫’ এর তৃতীয় ও চূড়ান্ত ধাপের লটারির ড্র ২১ এপ্রিল ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিনতে আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারির ড্র কার্যক্রম সম্পন্ন করেন।শেষ ধাপের লটারিতে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন ফরিদপুর অঞ্চলের মধুখালী শাখার সম্মানিত রেমিট্যান্স গ্রাহক জনাব মোছাঃ রূপালী আক্তার। প্রতি ১৫ দিন অন্তর অনুষ্ঠিত এই লটারির ড্র এর ধারাবাহিকতার অংশ হিসেবে শেষ ধাপে একটি আকর্ষণীয় মেগা পুরস্কার হিসেবে মোটর সাইকেল ঘোষণা করা হয়।মেগা পুরস্কার বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বাইশমৌজা বাজার শাখার সম্মানিত গ্রাহক জনাব সাদ্দাম হোসেন।তিন ধাপে অনুষ্ঠিত এই বিশেষ রেমিট্যান্স উৎসবে ব্যাংকের পক্ষ থেকে সর্বমোট ৩১টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।বাকি পুরস্কার বিজয়ীরা হলোঃ
১ম পুরস্কার (রেফ্রিজারেটর) : জনাব রূপালী আক্তার-মধুখালী বাজার শাখা,ফরিদপুর।২য় পুরস্কার(৩২ ইঞ্চি এলইডি টিভি): জনাব হাজেরা আত্তার শেখ – আটপাড়া শাখা,নেত্রকোণা।
৩য় পুরস্কার(বাইসাইকেল) : জনাব আশিক -আখাউড়া শাখা, ব্রাহ্মণবাড়িয়া।৪র্থ পুরস্কার (স্মার্ট মোবাইল ফোন) : জনাব মোঃ স্বাধীন হোসেন- মানিকগঞ্জ শাখা,মানিকগঞ্জ।৫ম পুরস্কার (ট্রলি ব্যাগ) :জনাব তানিয়া আক্তার-শ্রীনগর শাখা, মুন্সীগঞ্জ।৬ষ্ঠ পুরস্কার(ডিনার সেট) :জনাব পায় প্রু মারমা – কাউখালী শাখা,রাঙ্গামাটি।
৭ম পুরস্কার(রিচার্জেবল ফ্যান) : জনাব আফিয়া বেগম-রাণীগঞ্জ বাজার শাখা,সুনামগঞ্জ।৮ম পুরস্কার(ইন্ডাকশন চুলা) :জনাব লাইলী আক্তার-পানিউমদা শাখা,হবিগঞ্জ।৯ম পুরস্কার (ইলেকট্রিক রাইস কুকার) : জনাব রুবেল মিয়াজী-সাহেব বাজার শাখা,চাঁদপুর।
১০ম পুরস্কার (প্রেসার কুকার) : জনাব আব্দুল লতিফ বকাউল – মাস্টার বাজার শাখা, চাঁদপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃআঃ রহিম এবং জনাব মোহাঃখালেদুজ্জামান। এছাড়াও,প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক,সংশ্লিষ্ট উপ -মহাব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।একইসাথে অনুষ্ঠানে ব্যাংকের সকল বিভাগীয় মহাব্যবস্থাপক,মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

