
মো: রুবেল সিকদার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৩ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ভান্ডারিয়া থানার পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার হেতালিয়া এলাকা থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইলিয়াস সুমন (পিতা: আব্দুল খালেক বয়াতি), সাং-হেতালিয়া, পোস্ট-চরখালী, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুরকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

