
মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কায়েতকান্দা গ্রামের কৃতী সন্তান এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু হেমন্ত তালুকদারের সুযোগ্য সন্তান হীরক তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা হীরক তালুকদারের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
স্থানীয়রা মানবিক ও শিক্ষাবান্ধব এ উদ্যোগের জন্য হীরক তালুকদারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

