
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা প্রণয় বিশ্বাস।
গত ১৬ জুলাই মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, এর আগে তিনি সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে তাকে কুলাউড়ায় পদায়ন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর প্রণয় বিশ্বাস বলেন, কুলাউড়ার সার্বিক উন্নয়ন, ভূমি-সংক্রান্ত সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভূমি প্রশাসনের সেবার গতি ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।

