
জেলা প্রতিনিধি :
দিনাজপুর জেলায় কর্মরত অসুস্থ ৭ জন পুলিশ সদস্যের চিকিৎসা ব্যয় নির্বাহে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার অসুস্থ সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ ও সার্বিক সুস্থতা নিশ্চিত করা দিনাজপুর জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় দিনাজপুর জেলা পুলিশের সদস্যরা নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। তাই তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান জেলা পুলিশের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা পুলিশের এ উদ্যোগকে মানবিক ও কল্যাণমুখী পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্টরা প্রশংসা করেছেন।

