
সন্দ্বীপ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙ্গা ইউনিয়নের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদ মাহমুদুল হাসান সৈকত ও মাহিন হোসেন সাইমুন-এর রুহের মাগফিরাত কামনায় রবিবার (১৯ জুলাই) মাগরিবের নামাজের পর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আবুল হাশিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। তাদের আদর্শকে ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলা সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান, উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, উপজেলা পেশাজীবী বিভাগ সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ মাহমুদুল হাসান সৈকত ও মাহিন হোসেন সাইমুন-এর রুহের মাগফিরাত, তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও উত্তম প্রতিদান এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

