
নিজস্ব প্রতিনিধি :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু (বিডিআর রাজু)-এর সড়ক দুর্ঘটনায় ইন্তেকালের সংবাদে দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবার গভীরভাবে শোকাহত।
মরহুমের অকাল প্রয়াণে আমরা সাংবাদিক সমাজের একজন সহকর্মীকে হারালাম। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁদের এই শোক সইবার শক্তি দান করুন।
আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়া’ফু আনহু। আমীন।

