
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কৃষি কাজ করার সময় সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক।
মঙ্গলবার সকালে উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের কিরামত আলীর ছেলে সোহেল রানা মাঠে কৃষি কাজ করার সময় সাপের কামড়ের শিকার হন।
পরিবারের সদস্যরা জানান, সাপের কামড়ের পর তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে সোহেল রানা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সোহেলের পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

