
মোঃ রুবেল সিকদার
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে পুখুরিয়া গ্রামের কলবাড়ী সংলগ্ন খালে ইউনিয়ন পরিষদের প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার টাকা অর্থায়নে নির্মান করা হচ্ছে আয়রন ব্রিজ।

যা স্থানীদের নানা অভিযোগ এর কারনে বর্তমানে নির্মান কাজ বন্ধ আছে।
স্থানীরা অভিযোগ করে বলেন স্লাপ মধ্য ৫ টি লোহার রড ব্যাবহার করার কথা থাকলেও ঠিকাদার ব্যবহার করছে ৪ টি রড।আর নতুন ভীম এর পরিবর্তে ব্যাবহার করা হচ্ছে পুরাতন ভীম সহ নানা অভিযোগ।
স্থানীয়রা আর দাবী করেন যেন স্টিমেট মেনে আয়রন ব্রিজ এর কাজ সম্পন্ন করা হয়।তাতে জনগনের ভোগান্তি কমবে বলে তারা আশা ব্যাক্ত করে।

