মিরপুর প্রেসক্লাব ঢাকার সহ-সভাপতি ও কাফরুল থানা বিএনপির অন্যতম সদস্য নজরুল ইসলাম টুটুল-এর জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
শুভেচ্ছা বার্তায় মোঃ শিহাব উদ্দিন বলেন, “নজরুল ইসলাম টুটুল দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে নিষ্ঠা, সততা ও জনসম্পৃক্ততার মাধ্যমে নিজেকে একজন পরিচিত রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তিনি সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দল ও জনগণের প্রতি তাঁর আন্তরিকতা এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান প্রশংসার দাবিদার।”
তিনি আরও বলেন, “জন্মদিন একজন মানুষের জীবনে নতুন প্রত্যয়, নতুন স্বপ্ন ও নতুন উদ্দীপনার বার্তা নিয়ে আসে। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-সমৃদ্ধি এবং রাজনৈতিক জীবনের ধারাবাহিক সফলতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দেশের মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করেন।”
দৈনিক জনজাগরণ পরিবারের পক্ষ থেকেও নজরুল ইসলাম টুটুলের জন্মদিনে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। তাঁর আগামী দিনের পথচলা আরও সফল, সমৃদ্ধ ও কল্যাণময় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।