
মোঃ পারভেজ পটিয়া
চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব আশিয়ার মুছা পুকুর সড়কের আরসিসি (RCC) ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় প্রকল্পটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী ও উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু।
এসময় উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, যুবদল নেতা রুজেল, বাবুল, সোহেল, শহীদ, কৃষক দল নেতা কাজী মুবিন ও নুরুল কবির, শ্রমিক দল নেতা সাইফু, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা কায়ছার আলম রিমন, যুবদল নেতা বাহাদুর, বিএনপি নেতা সাইফুদ্দিন, ইয়াসিন মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপির উন্নয়ন প্রকল্পের আওতায় টিআর/কাবিখা কর্মসূচির অর্থায়নে ১৪০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এ সড়কের আরসিসি ঢালাই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা আশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের উদ্যোগে উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে। এরই ধারাবাহিকতায় পূর্ব আশিয়ার মুছা পুকুর সড়কের আরসিসি ঢালাই কাজ বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল।
তারা বলেন, এই সড়কটি পূর্ব আশিয়া, বাথুয়া ও আশিয়া বাংলাবাজারের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। প্রতিদিন শত শত মানুষ এ পথ ব্যবহার করে যাতায়াত করেন। সড়কটির উন্নয়নের ফলে এলাকাবাসীর চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বক্তারা পটিয়ার সাংসদ আলহাজ্ব এনামুল হক এনামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

