
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনিধি:
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পটিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের খেলায় হাইদগাঁও ইউনিয়ন ট্রাইব্রেকারে শুভনদণ্ডী ইউনিয়নকে ৫-৪ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
ঝাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে খেলার ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নিতে হয়। ট্রাইব্রেকারে হাইদগাঁও ইউনিয়ন ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ চারে নিজেদের স্থান নিশ্চিত করে।
খেলায় সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাজমুল হক। উদ্বোধক ছিলেন হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজমল হোসেন জামাল। প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকবাল সিকদার সুমন ও নুরুল রশিদ সুজন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন রুবেল, সাজ্জাদ হোসেন রুবেল, খোরশেদ আলম অনু, শাহা আলম, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ সালাউদ্দিন, মামুন, আব্দুল্লাহ, রুপন নাথ, লাভলুসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে সহায়ক। ভবিষ্যতেও নিয়মিত এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

