
নিজস্ব প্রতিবেদন:
আজ ২৩-০৬-২৬) রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত Evercare Hospital Dhaka-এ চিকিৎসাধীন অবস্থায় মেজর মুজিব (অব.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম মেজর মুজিব (অব.)-এর মৃত্যুতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

