
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
অনেক ইউনিয়নে একটি উদ্বেগজনক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তির টাকা প্রকৃত উপকারভোগীর মোবাইল নম্বরে না গিয়ে অন্য নম্বরে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
পরবর্তীতে ইউপি সদস্যদের মাধ্যমে মোবাইল নম্বর সংশোধন করা হলেও প্রশ্ন থেকে যাচ্ছে- এই ভুল নম্বরগুলো কোথা থেকে এলো? কার তথ্যের ভিত্তিতে এগুলো সংযুক্ত করা হয়েছিল? বিষয়টি কি শুধুই অনিচ্ছাকৃত ভুল, নাকি এর পেছনে কোনো প্রতারণামূলক চক্র কাজ করছে?
সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণে এমন অনিয়ম সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও সন্দেহ সৃষ্টি করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
জনস্বার্থে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা এখন সময়ের দাবি।

