
মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন ধানখালী ইউনিয়ন থেকে ভদ্র শিকদার (৪০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
লাশটি ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের ইটের ব্রিকফিল্ড সংলগ্ন টিয়াখালী নদীর চর থেকে রবিবার সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ভদ্র শিকদার ওই ইউনিয়নের লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে, স্থানীয় সূত্রে ও নৌ পুলিশ জানায় ভদ্র শিকদার পেশায় একজন জেলে এবং তিনি অধিকাংশ সময়ই নদীর চরে থাকতেন দুদিন আগেও ঝড়ো বৃষ্টির মধ্যে মাছ শিকার করেছেন। তবে খুবই সাহসী স্বভাবের এই জেলে বাড়িতে থাকতেন না।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি ধারণা করা হচ্ছে, অন্তত তিনদিন আগে মারা গেছে,মরদেহের পচন ধরেছে, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

