
মোঃ জনি ইসলাম :
জনাব সালাহউদ্দিন আইউবী মাননীয় এমপি মহোদয় সাহেব (গাজীপুর- ৪) এর দৃষ্টি আকর্ষণ করে কাপাসিয়া উপজেলার সাধারণ জনগণ বলেন,
আপনাকে কাপাসিয়ার জনগণ ভোট দিয়ে এমপি বানাইছে, কোথায় পানিতে ধান কাটা যায়, কোন বাগানে লিচু হার্ভিস্ট হবে, কোথায় ফুটবল খেলা যায় এইগুলোর জন্য???
গত ৩মাসে কাপাসিয়ায় বাস্তবিক অর্থে আপনার অবদান কি? একজন নির্বাচিত এমপি হয়ে কি করেছেন?? মাদক নিয়ন্ত্রণ করতে পারছেন? চুরি কমাইতে পারছেন? চাদাবাজি বন্ধ করতে পারছেন? এলাকার কোন উন্নয়ন আপনার মাধ্যমে হইছে??
জনগণ গত ৩মাসের হিসাব চাইলে জবাব দিতে পারবেন?? কাপাসিয়ায় অনেক ভোটার নিজের পরিবারকে হুমকির মুখে রেখেও আপনাকে ভোট দিছে। আর আপনি ফেসবুকে এমপি সাজতেছেন!!
কাপাসিয়ার একমাত্র পরিবহন সম্রাট, যারা বছরের পর বছর কাপাসিয়ার জনগণের সাথে অন্যায় করতেছে, মারমুখী আচরণ সহ, নির্ধারিত ভাড়ার থেকে বেশি নেওয়া, পরিবহনের নামে লোকাল সার্ভিস দেওয়া।
সম্প্রতি আবার সম্পূর্ণ অযৌক্তিক ভাবে ১০টাকা, ২০টাকা ভাড়া বাড়ানো হইছে। দীর্ঘদিন ধরেই স্টুডেন্ট টিকিট দিচ্ছে না এইগুলো আপনার নজরে পরে না?? গত রমজান ঈদেও টিকিট মূল্য থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হইছে, আবার ঈদের পরেও কাপাসিয়া থেকে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত ভাড়া আদায় করা হইছে। কি ঘোড়ার আন্ডা করছেন আপনি??
আপনার নজরে কাপাসিয়ার সমস্যা চোখে না পড়লে ফেসবুকে পোস্ট করেন শতশত সমস্যা পাবেন। যা দীর্ঘদিন ধরেই কাপাসিয়াবাসীর সমস্যা।
এখনো সময় আছে, ফেসবুক এমপি না হয়ে জনগণের এমপি হোন, না হলে আসন্ন স্থানীয় নির্বাচনে এর প্রভাব খুব বাজে ভাবে পড়বে বলে মনে করছেন সাধারণ ভোটারসহ এলাকার সর্বস্তরের জনগণ।

