
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি ফিলিং ষ্টেশনে পেট্রোল ও ডিজেলে ওজনে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরি মা না করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ অর্থদণ্ডের রায় দেন এবং তাৎক্ষনিক জ রি মা নার টাকা আদায় করেন।
দণ্ডপ্রাপ্ত দুটি ফিলিং ষ্টেশনের হলো রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশন এবং একই উপজেলার গোগর এলাকার আব্দুর রহিম ফিলিং স্টেশন।

