
মো: জাকিরুল ইসলাম :
রাজধানী প্রাণকেন্দ্র ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অনিয়ম ও দুর্নীতি দিন দিন বেড়েই চলছে। বিনা টিকিটে ট্রেনে যাত্রী পারাপার একটি গুরুতর অপরাধ। এর জন্য জরিমানা ও শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশ রেলওয়ে নিয়ম অনুযায়ী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করলে জরিমানা সহ টিকিটের মূল্য পরিশোধ করতে হয়।
কিন্তু ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দেখা গেছে এর ভিন্ন চিত্র। এই নিয়মের আড়ালে চলছে বিশাল সিন্ডিকেট বাণিজ্য। সরকারি রাজস্ব হারিয়ে নিচ্ছে এক দুষ্কৃতিকারী চক্র। অনিয়ম করে গড়ে তুলেছে বিপুল পরিমাণ টাকার সম্পদ এবং এতে স্টেশন মাস্টার শাহাদাত নিজেও জড়িত।
এখানে যেন অনিয়ম নিয়ম হয়ে দাঁড়িয়েছি। গত পাঁচ আগস্ট এর পর অনেক কিছু পরিবর্তন হলেও এখানে নেই কোন পরিবর্তনের ছোঁয়া। গলায় বাংলাদেশ রেলওয়ে ফিতা ঝুলিয়ে সাদা পোশাকে বিমানবন্দর ২ নং গেটে হর হামেশাই চোখে পড়বে পয়েন্টমেন জাহাঙ্গীর,কাসেম,রুবেল,
পোটার লিটন,সাদ্দাম নাম পদ না জানা আরও অনেকেই। যাদের প্রধান কাজ হচ্ছে, বিনা টিকিটে যাত্রীদের আটক করা এবং অবৈধ টাকা আদায় করা। একইভাবে একই কাজে যুক্ত আছেন বিমানবন্দর স্টেশন এর কতিপয় আর এন বির সদস্যরাও। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামলে যাত্রী নামার পর চলে যাত্রীদের চেকিং। যাত্রীদের কাছে টিকিট না পেলে মারধর শুরু করে এবং যাত্রীদেরকে জেল ও অন্যান্য ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে প্রতিদিন হাজার হাজার টাকা। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব। টিকিট চেকিং প্রধান দায়িত্ব ও কর্তব্যরত টি সি দের অনিয়ম মাস্টার সাহেব এবং সিআই সাহেব জানেন বলে কিছু বলা নিষেধ কতিপয় আরএনবি সদস্য সিপাহী রুবেল সহ নেমপ্লেট না থাকা অনেকেই। সিআই সালাউদ্দিন, স্টেশন মাস্টার শাহাদাত ও টিসিদের পারস্পরিক সহযোগিতায় এখানে অনিয়মের সর্ব রাজ্য গড়ে উঠেছি। বর্তমান রেলপথ ভ্রমণকারী সাধারণ যাত্রীরা মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন বিশেষ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর এন বি ও রেলওয়ে টিকিট পরীক্ষক টিটি ও টিসি এবং নামপ্লেট না থাকা সাদা পোশাক ধারী কিছু অসাধু সদস্য সমন্বয় করে যাত্রীদের কাজ হতে অসাধুভাবে টাকা আদায় করেছে। ইচ্ছাকৃতভাবে যাত্রীদের বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে জরিমানা নামে অতিরিক্ত অর্থ আদায় করছি। অনেক সময় দেখা যাচ্ছে কোন রশিদ ছাড়া টাকা নেওয়া হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি। করে সাধারণ যাত্রীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেলপথ দেশের গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজ যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হয়রানি করা নয়। সংশ্লিষ্ট কতিপক্ষের উচিত স্টেশন মাস্টার শাহাদাত হোসেন এবং সিআই সালাউদ্দিন সহ জড়িতদের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

