
আব্দুর রাজ্জাক :
রাজধানীর বাড্ডা থানাধীন সাতারকুল রোডের একটি বেকারির বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও শিশু শ্রমের অভিযোগ উঠিয়াছে। ১২৪ আব্দুল্লাহ বাগ, জি এম বাড়ী ঠিকানায় অবস্থিত ‘নিউ একতা বেকারী’তে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে পাউরুটি, বিস্কুট, টোস্ট ও ড্রাই কেক তৈরি করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করিতেছেন ।সরেজমিনে স্থানীয়দের সহিত কথা বলে জানা যায়, বেকারিটিতে ১৪ বছরের কম বয়সী শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে।
পাশাপাশি নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্য উৎপাদন করা হয়। তাদের দাবি, উৎপাদনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত ইস্ট এবং মানবদেহের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছে । অনেকের দাবি এ বেকারির সরকারি কোনো কাগজপত্র নেই, প্রশাসনকে ম্যানেজ করে তারা এই বেকারি চালাচ্ছে এলাকাবাসী জানান, ভেজাল খাদ্য গ্রহণের ফলে অনেকেই পেটের পীড়াসহ নানা শারীরিক জটিলতায় ভুগতেছেন। বিশেষ করিয়া শিশু ও যুব সমাজ স্বাস্থ্যঝুঁকিতে পড়িতেছে।এ বিষয়ে বাড্ডা থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায় নাই। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানাইয়াছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করিবে। এক পথচারী বলেন বাড্ডা এলাকার ভিতরে এরকম অনেক বেকারি আছে তাদের কোন বিএসটি আই অনুমতি দরকার হয়না থানেকে ম্যনেজ করেই তারা ব্যবসা করে।
এলাকাবাসী অবিলম্বে বেকারিটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন ২০১৩, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং শ্রম আইন ২০০৬ এর আওতায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাইয়াছেন।*মালিক সমিতির বক্তব্য*এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা বেকারী মালিক সমিতির সভাপতি জনাব জালাল সাহেব বলেন, _“অভিযোগ পেয়েছি। আমি বলে পরিবেশ ঠিক করে দেব।

