
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর উদ্যোগে মশক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারাভিযান “Operation Clean Homes, Healthy Lives” এর উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।
রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে নগরবাসীকে মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সচেতন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, মশক নিয়ন্ত্রণ শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়—এ জন্য নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।
তিনি আরও বলেন, বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
এই প্রচারাভিযানের আওতায় ওয়ার্ডভিত্তিক মাইকিং, লিফলেট বিতরণ, সচেতনতামূলক সভা এবং বাসাবাড়িতে সরাসরি গিয়ে পরামর্শ প্রদান করা হবে। পাশাপাশি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে জনসম্পৃক্ততা আরও জোরদার করা হবে।
ডিএনসিসি সূত্র জানায়, “Operation Clean Homes, Healthy Lives” কার্যক্রমের মাধ্যমে মশাবাহিত রোগ প্রতিরোধে একটি টেকসই ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য।

