
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ বাহারম বাদশা ওরফে বাহাউল (২৭)
২. কামরুল হাসান ওরফে সাকিব (২৫)
৩. মোঃ বাহাদুর মিয়া (৫০)
৪. ময়না আক্তার (৩৫)
৫. মোঃ শফিকুল ইসলাম (৪৩)
6.
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা কুমিল্লার হোমনা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
অভিযান প্রসঙ্গে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

