
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার সোনারামপুর এলাকার নূরে মদিনা জামে মসজিদের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি ২৩ ইঞ্চি লম্বা লোহার ছোরা এবং একটি ২৭ ইঞ্চি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল সোনারামপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতদের পরিচয়
আটককৃত দুই যুবক হলেন:
১. রিফাত (২৫): সরাইল উপজেলার অরুয়াইল এলাকার শরিফ মিয়ার ছেলে।
২. সালাউদ্দিন (৩৯): একই এলাকার তাহের মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
”আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে আমাদের কাছে তথ্য আছে। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
আশুগঞ্জ থানা পুলিশ
পলাতক বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

