
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার মাঝে জি.আর. চাল ও খেজুর বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামীম কায়সার লিংকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ এরাম খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
