
মোঃ গোলাম রব্বানী :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপসা উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রূপসা থানা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ইকবাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শান্তি। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সাম্যের শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।”
তিনি আরও বলেন, রূপসা থানা যুবদলের পক্ষ থেকে আমি উপজেলার প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, যেন তারা নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান, যাতে সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি রূপসা থানা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষকে আবারো ঈদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
