
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬ ) আনুষ্ঠানিক ১২ টার দিকে উপজেলার চুনাকান্দি মাঝিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো- মাঝিপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী শ্রী রবিন্দ্র দাসের ছেলে শ্রী অপৃর্ব কুমার দাস (৩ )
এবং তার প্রতিবেশী মাছ ব্যবসায়ী শ্রী নর দাসের ছেলে দুরান্ত দাস কুমার (৪)।
স্থানীয় সুত্রে জানা যায় , বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে কালি মন্দিরে সামনে গাছের বাগানের ভিতর খেলনা ট্রাক ও পানির বোতল দিয়ে খেলাধুলা করছিল।
একপর্যায়ে তাদের খোঁজ না পেয়ে স্বজনরা আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে জাহাঙ্গীর মিয়ার পুকুরে তাদের ভাসতে দেখে দেখতে পায়, স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিশুদের স্বজনদের ধারণা, খেলাধুলার সময় অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এস আই ) পিজুস কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথমিক তদন্ত করে , আইনি প্রতিক্রিয়া শেষে নিহতদের পরিবারের হাতে হস্তান্তর করেন। এমন চাঞ্চল্যকর ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

