
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা আর কে মুক্ত মহা স্কাউট গ্রুপের আয়োজনে
ইফতার মাহফিল
১৯ মার্চ ২০২৬ খ্রিঃ
গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস-এর অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার জনাব সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এহসানুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
জেলা সম্পাদক জনাব আব্দুল মালেক সরকার।
জেলা রোভার কমিশনার জনাব ধীরেশ চন্দ্র চক্রবর্তী।
জেলা স্কাউট কমিশনার জনাব রাশেদা বেগম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
জেলা রোভার সম্পাদক জনাব তামজিজুর রহমান তুহিন।
আর কে মুক্ত মহা স্কাউট গ্রুপের সম্পাদক জনাব মিনহাজুর রহমান নয়ন।
জেলা সহকারী কমিশনার ও সাংবাদিক জনাব জাহিদ হোসেন জিমু , মোঃ সাকিব হাসান, মোঃ খোরশেদ মিয়া সহ দলের প্রাক্তন ও বর্তমান স্কাউট সদস্যবৃন্দ।

