মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের আলী চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক জনজাগরণ পত্রিকা পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনজাগরণের প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সম্পাদক জাকির হোসেন শান্ত, সিনিয়র রিপোর্টার সারোয়ার আলম, সিনিয়র রিপোর্টার মনজুর আহমেদ, সিনিয়র রিপোর্টার খোরশেদ আলম শাকিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।
সৌজন্য সাক্ষাতে তথ্য প্রতিমন্ত্রী দৈনিক জনজাগরণ পত্রিকার ভূয়সী প্রশংসা করে বলেন, গণমাধ্যম হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে জনজাগরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে জনগণের কাছে নিরপেক্ষ সংবাদ তুলে ধরবে।
তিনি দৈনিক জনজাগরণ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে পত্রিকার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।