রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন।
তিনি বলেন, সাংবাদিকরা শুধু পেশাগত দায়িত্বই পালন করেন না, বরং রাষ্ট্রের নানা অসংগতি ও দুর্নীতি চিহ্নিত করে তা সংশোধনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাদের ওপর রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণ করা হলে তারা দেশের উন্নয়ন ও সংস্কারে আরও কার্যকর অবদান রাখতে পারবেন।
১৩তম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দৈনিক জনজাগরণ পত্রিকার নেতৃত্বে ঢাকা-১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ আসনের বিভিন্ন কেন্দ্রে অনিয়ম তুলে ধরা হয়েছে এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দায়িত্বশীলভাবে পর্যবেক্ষকের ভূমিকা পালন করা হয়েছে।
ঢাকা-১৭ আসনে দৈনিক জনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক নাসির উদ্দিন খোকন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচনের বাস্তব চিত্র তুলে ধরা হয়।
এছাড়া মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান ঢাকা-১৫ ও ১৭ আসনে টিমভিত্তিক কাজ পরিচালনা করেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সারাদেশে পর্যবেক্ষকদের সমন্বয় করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি ঢাকা-১৫ আসনে, এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ঢাকা-১৮ আসনে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
দৈনিক জনজাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক জিএস জয় ক্যান্টনমেন্ট এলাকায় টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বার্তা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার সারোয়ার আলমও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশা-পাশি শফিকুল ইসলাম সায়মন সম্পাদক ডিএস টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এছাড়া সংহতি এনজিওর শফিকুল ইসলাম রাজু এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ শিহাব উদ্দিন আরও বলেন, সাংবাদিকদের এই অবদান রাষ্ট্রের স্মরণ রাখা উচিত এবং তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। এতে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি কমে আসবে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে সাংবাদিকদের আরও বেশি সম্পৃক্ত করা হলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।