
সৌরভ শীল অপু-খুলনা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল-এর বিজয়ে এলাকাজুড়ে বইছে আনন্দের বন্যা। এ জয় উদযাপনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ নির্বাচনী কমিটির মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক ওয়াকিদুজ্জামান ডাবলুর নেতৃত্বে জাবুসা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মিষ্টি বিতরণ এবং বিজয়ী প্রার্থীর জন্য দোয়া কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামীম আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক ফরহাদ শেখ, বিএনপি নেতা ইখতিয়ার, কবির শেখ, মেহেদী হাসান, আবুল হোসেন রাজু, আবুল বাশার, বিমল শীল, অখিল মন্ডল, টুলু মন্ডল, সুশান্ত শীল, মিজানুর রহমান, মেফতাহুল, নাদিম, ইমরুল কায়েস জুয়েল, সাব্বির আহমেদ, সাইকুল ইসলাম, সাইফুল মোল্লা, জাহিদুল ইসলাম, সবুজ ও নাসির মোল্লা।
ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এহসানুল, শাহজালাল, তাইম, আবুল হাসান, সাইফুদ্দিন, খায়রুল ইসলাম, আশিক, ইয়াসিন আলী ও রাজীব কুমার শীলসহ আরও অনেকে।
ওয়াকিদুজ্জামান ডাবলু বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসার ফলেই এই বিজয় অর্জিত হয়েছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি আরও বলেন, খুলনা-৪ আসনের এই বিজয় গণতন্ত্রের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
মিষ্টি বিতরণের এই আয়োজনটি ছিল সম্প্রীতি, ঐক্য ও আনন্দের এক উজ্জ্বল উদাহরণ। হাসি-উচ্ছ্বাসে ভরা পরিবেশে উপস্থিত সকলে নতুন দিনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং দলের আগামী পথচলা আরও সুদৃঢ় হোক—এই কামনাই করেন।

