
মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা :
গাইবান্ধা ও কুড়িগ্রামে র্যাব-১৩ এর পৃথক অভিযানে ৫.১ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেয়ারডিল (Fairdyl) এবং ৮৭ পিস ইয়াবা জব্দসহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদক নির্মূলে র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৫/০২/২০২৫ তারিখ সকাল ০৮.১৫ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন রামখানা ইউপির ১নং ওয়ার্ডস্থ শুকুরটারী গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল মজিদ উদ্দিন এর বসতবাড়ীতে অভিযান পরিচালনার সময় ধৃত আসামি র্যাব এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তার হাতে থাকা বস্তা তল্লাশী করে বস্তার মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫.১ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ নাছির উদ্দিন (৩২), পিতা- মোঃ আব্দুল মজিদ, মাতা- মোসাঃ নাছিমা বেগম, সাং-দক্ষিণ রামখানা, শুকুরটারী, ০১নং ওয়ার্ড, রামখানা ইউপি, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে ইং ০৫/০২/২০২৫ তারিখ সকাল ১০.৪০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ নন্দিরকুঠি গ্রামের জুমারপাড় বাজারে ফুলবাড়ী টু নাগেশ্বরী গামী রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশীকালে মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সীটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৯৯ বোতল ফেয়ারডিল এবং ০১ টি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। শুভ মিয়া (২১), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান, সাং-তালপট্টি হরিণ চওড়া, ইউপি-খনিয়াগাছ, ৪নং ওয়ার্ড, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট ২। মোঃ আলমগীর (৩৫), পিতা-মৃত নজরুল শেখ, সাং-রামখানা দীঘিরপাড় ডারাইলডারী, ৩নং ওয়ার্ড, ইউপি: নাগারগঞ্জ, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম এবং ৩। মোঃ রমজান আলী (১৯), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-হরিণচওড়া, ডাকঘর-কালমাটি, থানা ও জেলা-লালমনিরহাট’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
পৃথক অন্য একটি অভিযানে ইং ০৫/০২/২০২৬ তারিখে সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর অপর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ০২নং ওয়ার্ডস্থ ইউনিয়ন ১৫নং কাবিলপুর গাংজোয়ার গ্রামস্থ গাংজোয়ার কমিউনিটি ক্লিনিক এর ভিতর অভিযান পরিচালনা করে ০২ জন ব্যক্তির দেহ তল্লাশীকালে ধৃত আসামি ০১। মোঃ নাজমুল সরকার (৪২) এর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিস এবং ২। মোঃ আশরাফুল ইসলাম (৫৩) এর হেফাজত হতে ৩৭ (সাঁইত্রিশ) পিস সহ সর্বমোট ৮৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে নানবিধ নতুন ও অভিনব কৌশলের মাধ্যমে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

