
মাহফুজ আহাম্মেদ মুন্না :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসনের মৌচাক ইউনিয়নের বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রচারণা কর্মসূচিতে নেতৃত্ব দেন মো: ফাইজুল ইসলাম লিটন
মৌচাক ইউনিয়ন বিএনপি, মো: হুমায়ুন কবির
মৌচাক ইউনিয়ন বিএনপি
মো: শহিদুল ইসলাম
দপ্তর সম্পাদক, ০৬ নং ওয়ার্ড, মৌচাক ইউনিয়ন বিএনপি।
মো: মামুন কবির
মৌচাক ইউনিয়ন বিএনপি।
মো: মাসুদ রানা
মৌচাক ইউনিয়ন বিএনপি।
মো: মামুন ইকবাল
মৌচাক ইউনিয়ন বিএনপি
মো: নজরুল ইসলাম
কালিয়াকৈর উপজেলা সেচ্ছাসেবক দল আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জুয়েল মোল্লা, রিফাত খান,ফাহিম হোসেন,মারুফ আহাম্মেদ মনি সহ অসংখ্য নেতাকর্মী।
প্রচারণাকালে বিএনপি নেতারা বিভিন্ন এলাকায় মিছিল এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই।
নেতারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। এ ধরনের প্রচারণা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে বলেও তারা জানান।

