
নিজস্ব প্রতিনিধি :
সোমবার জিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সংসদীয় আসন ঢাকা-১৭ এর সুবিধাবঞ্চিত এলাকা কড়াইল, সাততলা ও টিএনটি বসতিতে বসবাসকারী কর্মজীবী নারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিয়ার রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্ল্যানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রধান সমন্বয়ক, নির্বাচনী এলাকা ঢাকা-১৭।
সভায় অংশগ্রহণকারী নারীরা মুক্ত ও প্রাণবন্তভাবে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। ডা. জুবাইদা রহমান গুরুত্বসহকারে সবার কথা শোনেন এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এর আগে কড়াইল বসতিতে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে ড্যাব পরিচালিত মাসব্যাপী ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও বিশেষায়িত কার্যক্রম পরিদর্শন করেন নেতৃবৃন্দ। কার্ডিয়াক ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ইসিজি ও ব্লাড সুগার বিনামূল্যে পরীক্ষা করা হয়। পাশাপাশি ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে শিশুদের মাঝে বই বিতরণ করা হয়।

