
আল হাফিজ-মোল্লাহাট, বাগেরহাট :
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মোল্লারহাট’ সাবেক সভাপতি সেলিম চৌধুরী ও সাবে ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইকবাল হোসেন আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই শোক জানানো হয়।
শোকবার্তায় মোল্লাহাট উপজেলা সাবেক সভাপতি সেলিম চৌধুরীও শেখ ইকবাল হোসেন বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে মোল্লাহাট উপজেলা বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

