
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা–১৮ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দেওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা উত্তরা পশ্চিম বিএনপির সাবেক সদস্য সচিব এবং সাবেক বৃহত্তর উত্তরার যুবদলের সাবেক সভাপতি জননেতা আজমল হুদা মিঠু।
তিনি বলেন,
“এস এম জাহাঙ্গীর হোসেন একজন নিবেদিতপ্রাণ নেতা। দল ও তৃণমূলের জন্য দীর্ঘদিন ধরে যে ত্যাগ, শ্রম ও নিষ্ঠা তিনি দিয়েছেন—এই মনোনয়ন তারই স্বীকৃতি। বিএনপির হাই কমান্ড সঠিক সময়ে সঠিক নেতাকে মূল্যায়ন করেছেন। তিনি জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং ঢাকা–১৮ এর মানুষের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।”
তিনি আরও বলেন,
“ঢাকা–১৮ আসনে বিএনপিকে সংগঠিত করতে এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন জাহাঙ্গীর ভাই। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে এই আসনে জনগণের বিজয় নিশ্চিত হবে। আমি এবং আমার সহযোদ্ধারা তার পাশে আছি, সামনে থাকবো।”
আজমল হুদা মিঠু এস এম জাহাঙ্গীরের সুস্বাস্থ্য, সফলতা ও আগামী নির্বাচনী লড়াইয়ে বিজয়ের জন্য দোয়া কামনা করেন।

