
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর শুরু হয় চিকিৎসা। ২৭ নভেম্বর বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এয়ার এ্যাম্বুলেন্সে ভ্রমণ করার মতো হলে বিদেশে নেওয়া হবে, দল ও পরিবারের পক্ষ থেকে এমন কথা শনিবার দুপুরেই জানানো হয়েছে।
এদিকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে, ৩0শে নভেম্বর, রবিবার রুপসা থানা শ্রমিক দল বিশেষ দোয়া মাহফিল এর আয়োজন করে। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মোহাম্মদ বারেক শেখ, মোঃ আবু সাঈদ গাজী , মোঃ রসুল মোল্লা ,মোঃ ফারুক হোসেন ,মোঃ মিজান শেখ, মোঃ আনোয়ার শেখ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার মুরুব্বিগণ।

