
নিজস্ব প্রতিবেদক-মাদারীপুর :
এক সময়ের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খান ঘনিষ্ঠ মহলের বেশ কিছু ব্যক্তি এখন মাদারীপুর-৩ আসনের রাজনীতিতে নতুনভাবে সক্রিয় হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মধ্যে অন্যতম সোহেল হাওলাদার, যিনি অতীতে শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
সাম্প্রতিক সময়ে সোহেল হাওলাদারকে দেখা যাচ্ছে বিএনপির সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি মূলত আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতাকে বিএনপির আশ্রয়ে পুনর্বাসনের ইঙ্গিত দেয়।
এদিকে, এলাকাবাসীর অভিযোগ—শাহজাহান খান ও তার সহযোগীরা অতীতে এলাকায় প্রভাব বিস্তারে নানা অপকর্মে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। স্থানীয়রা দাবি করছেন, বর্তমানে আনিসুর রহমান তালুকদার খোকনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এই একই মহল ফের সক্রিয় হয়ে উঠেছে, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে।
অভিযোগ রয়েছে, আনিসুর রহমান তালুকদার ও তার অনুসারীরা এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি ও জমি দখলের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে রয়েছেন সেলিম চৌধুরী, জুয়েল, নূরু তালুকদার, বনি আমিন, শামীম মোল্লা প্রমুখ। এসব ঘটনায় ডাসার উপজেলা জুড়ে অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থার ফলে এলাকাবাসীর বড় একটি অংশ এখন বিকল্প রাজনৈতিক নেতৃত্বের দিকে ঝুঁকছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, জামায়াত সমর্থিত প্রার্থী ডা. রফিকুল ইসলাম প্রায় ৮০ শতাংশ জনসমর্থন নিয়ে এগিয়ে আছেন বলে দাবি করা হচ্ছে।
অন্যদিকে, বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থী , যেখানে জনমত নির্ধারণ করবে আসল পরিবর্তনের দিক।

