
নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৪ই নভেম্বর ২০২৫, শুক্রবার ঢাকা-১৫ আসনের অন্তর্গত ১৩নং ওয়ার্ডের পীরেরবাগ (ঝিলপাড়) এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন,
সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ জানান, ঢাকা-১৫ আসনের রাজনৈতিক অঙ্গনে এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততা আরও জোরদার করবে।
মতবিনিময় সভার পূর্বে জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন ঝিলপাড় জামে মসজিদে এশার নামাজ আদায় করবেন।
সভাস্থল নির্ধারিত হয়েছে— পীরেরবাগ (ঝিলপাড়) সোসাইটির সামনে।
আয়োজকরা সংশ্লিষ্ট সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

