
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ কৃষক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যালয়ে ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে কৃষক মুক্তিজোটের আহ্বায়ক শরিফ মোঃ বেদুইন হায়দার লিও’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও মুক্তিজোটের সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল, শ্রমিক মুক্তিজোটের আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম খোকন, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ইমন হোসেন বারিক, কৃষক মুক্তিজোটের যুগ্ম-আহ্বায়ক কাজী হাবিবুর রহমান কামালসহ কৃষক মুক্তিজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত সমূহঃ
১. কৃষক মুক্তিজোটের কেন্দ্রীয় কমিটি পূনর্গঠনসহ সারা দেশে কমিটি গঠনের সিদ্ধান্ত
২. আগামী ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে কৃষক, শ্রমিক ও যুব মুক্তিজোটের আয়োজনে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ক্লাবের সামনে আলোচনা সভার সিদ্ধান্ত
৩. আগামী ৮ই নভেরম্ব ১৫ই নভেম্বরের আলোচনা সভা যথাযথ ভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতিমুলক সভার সিদ্ধান্ত।
৪. আলোচনা সভা বাস্তবায়নে ৫ সদস্যর কমিটি গঠন- ১) শরিফ মোঃ বেদুইন হায়দার লিও ২) মোঃ রাশেদুল ইসলাম খোকন ৩) মোঃ ইমন হোসেন বারিক ৪) কাজী হাবিবুর রহমান কামাল ও ৫) জিএম ফসিউল আলম

