
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ নাসির উদ্দিন খোকন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন— “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় সাহসী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদল আজ গণমানুষের আশার প্রতীক।”
মোঃ নাসির উদ্দিন খোকন দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্যান্টনমেন্ট থানা ছাত্রদল, যুবদল ও ঢাকা মহানগর উত্তরের রাজনীতিতে অসংখ্য যোগ্য ও ত্যাগী ছাত্রনেতা তৈরি করেছেন। তাঁর নেতৃত্বে বহু তরুণ রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিএনপির আদর্শে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “যুব সমাজই একটি জাতির মেরুদণ্ড। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণদের ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার অঙ্গীকার করতে হবে। যুবদলই ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে প্রধান ভূমিকা রাখবে।”

