
জলঢাকা প্রতিনিধি :
ডিবিসি নিউজের অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম ইলেকসন এক্সপ্রেস সারা দেশের ন্যায় আজ নীলফামারী-৩ আসনে অনুষ্ঠিত হচ্ছে।এই প্রোগ্রামে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীগন।আজ ১৪ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল দশটায় জলঢাকা সরকারি ডিগ্রী কলেজে মাঠ প্রাঙ্গণ থেকে জামায়াতের হেভিওয়েট প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে ডিবিসি ইলেকশান এক্সপ্রেসের অংশগ্রহণ করে।
বেলা বারোটায় সাক্ষাৎকার অংশ নেয় নীলফামারী-৩ আসনের সম্ভাব্য তালিকায় থাকা নীলফামারী জেলা যুগ্ম জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মোঃ মোহাইমেনুর রহমান -সানার নেতৃত্বে জলঢাকা উপজেলার জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
জলঢাকার মানুষ কেন জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবে?এমন প্রশ্নের জবাবে মোঃ মোহাইমেনুর রহমান-সানা তার সাক্ষাৎ কারে বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে জলঢাকা উপজেলা যতগুলো ন্যায় সঙ্গত আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলনে আমি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি।বারবার জেল জুলুমের শিকার হয়েছি।এমনকি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়েও গ্রেপ্তার হয়েছি।
সাম্প্রতিক সময়ে নীলফামার ইপিজেটে শান্তি শৃঙ্খলার স্বার্থে বলিষ্ঠ ভূমিকা রেখেছে নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টি।জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ক্লিনার এমনকি জেনারেটর পর্যন্ত ঠিক ছিল না সেখানে আন্দোলন করে জাতীয় নাগরিক পার্টির সব ফিরিয়ে এনেছি।
স্বৈরাচার পতন পরবর্তী সরকারি বহু খাস জমি দখলদারের হাত থেকে রক্ষা করে যুবকদের খেলার মাঠ তৈরীতে সহযোগিতা করেছে।গত ১৫ বছর যেভাবে সরকারের গ্রামীণ উন্নয়নমূলক কাজের নামে অর্থ লুটপাট হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ সচেতন ছিলাম বলে এবারে তা হয়নি।তাই আমরা বিশ্বাস করি এদেশের ছাত্র এবং যুব সমাজ অত্যন্ত সচেতন আমাদের এই ভাল কর্মকান্ড দেখেই মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবে বলে আমরা বিশ্বাস করি।
এই সাক্ষাৎকার পৃথক পৃথক ভাবে আরো অংশ নেবেন বিএনপির নেতৃত্বে নীলফামারী ৩-আসনের সম্ভব প্রার্থী তালিকায় থাকা জনাব আলহাজ্ব সৈয়দ আলী এবং বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ মইনুল ইসলাম।

