
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম
দিনাজপুরে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী, দিনাজপুরের কন্যা মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আসর শহরের জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন আরো অন্যান্য বি এন পি নেতৃবৃন্দ।

