
সৌভিক পোদ্দার,
ঝিনাইদহে মহেশপুর সীমান্তে আবারও বি এস এফের পুশইন চেষ্টা রেখে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার নিকটে ৪ জনকে পুশইন চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শনিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি থেকে ই-মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার বেলা ১টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৬১/১২-আর অবস্থিত গেইট দিয়ে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প দুজন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশুকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। সে সময় ঝিনাইদহ মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় বিজিবি টের পেয়ে ৪(চার) জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের প্রচেষ্টা প্রতিহত করে। বর্তমানে তারা সীমান্তের শূন্য লাইন থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কলা বাগানের মধ্যে অবস্থান করছে। বিষয়টি ইতিমধ্যে ১৯৪ বিএসএফকে অবগত করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন,সীমান্ত সুরহ্মা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন সহ সর্বোচ্চ সর্তক অবস্থায় এবং তৎপর রয়েছে।

