
সুধন্য ঘরামী
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বটববাড়ি কালী- দুর্গা ও গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ কাল ভোরে সমাপন হবে । ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার ভক্ত মহানাম শ্রবণ করে মহাপ্রসাদ গ্রহণ করছেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ছয়টি খ্যাতনামা কীর্তনীয়া দল নামসুধা পরিবেশন করছে। তাদের সুমধুর কীর্তনে মুখর হয়ে উঠেছিল মন্দির প্রাঙ্গণ, যেখানে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাধাগঞ্জ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক শ্রী ভীম চন্দ্র বাকচী বলেন, কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বটবাড়ী শ্রী কালি ও রাধাগোবিন্দ মন্দিরে প্রতি বছর এ মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। মন্দিরের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সার্বক্ষণিক নিয়োজিত থাকি, ভবিষ্যতে ও থাকব। আমাদের মাননীয় সংসদ সদস্য এসএম জিলানী সাহেবের আশু হস্তক্ষেপে মন্দিরের সার্বিক উন্নয়ন সাধিত হবে এ প্রত্যাশা করি।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রেমানন্দ মন্ডল, সাধারণ সম্পাদক সুনীল কুমার সরকার, নামগান পরিচালনা কমিটির সভাপতি শ্রীদাম কান্তি রায়, সাধারন সম্পাদক সরকারী কলেজ শিক্ষক আশুতোষ মন্ডল, পৃষ্ঠপোষক, বিএল কলেজের অধ্যাপক সুশীল কুমার সরকার, সাবেক শিক্ষক সুশীল কুমার বারুরী, ডা: সুশীল কুমার বাকচী, ইঞ্জিনিয়ার সুবোধ চন্দ্র মন্ডল আলোচনায় অংশগ্রহণ করেন । বক্তারা জানান, গ্রামের মানুষ ও ভক্তদের দান-অনুদান এবং যুবসমাজের আন্তরিক সহযোগিতায় প্রতিবছর এই মহানাম যজ্ঞের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই ধর্মীয় ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি ও সিএনএন বাংলা টিভি প্রতিনিধি সুধন্য ঘরামী সহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
তিনি, অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন এবং ভক্তবৃন্দের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য শুভকামনা জানান।
এছাড়া বটবাড়ির সকলের মঙ্গল, সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে মহানাম যজ্ঞ এ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

